ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ২০২৪-২৫ অর্থ বছরে ভুমি উন্নয়ন কর আদায় ১০৭.৭৮% অর্জন হয়েছে। জেলার সাধারণ জনগন ভুমি উন্নয়ন কর শতভাগেরও বেশি পরিশোধ করলেও নানা কারণে সরকারি প্রতিষ্ঠান সংস্থার ক্ষেত্রে ভুমি উন্নয়ন করের দাবী শতভাগ পরিশোধ করেনি।
বিভিন্ন মন্ত্রনালয়ের আওতাভ‚ক্ত সরকারি প্রতিষ্ঠান ভুমি উন্নয়ন করের চাহিদা অনুাযায়ি অর্থ বছরের মধ্যে দাবীর অর্থ বরাদ্দ না দেওয়ায় পিছিয়ে পরেছে। এবছর জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভা এলাকায় সাধারণ মানুষের কাছে ভুমি উন্নয়ন কর ও সংস্থার কাছে উন্নয়ন করের পুঞ্জিবিত দাবীর পরিমাণ ২ কোটি ১৪লাখ ৯হাজার ৩৯৫টাকা । এই অর্থ বছরে পুঞ্জিবিত আদায় হয়েছে ২ কোটি ৩০লাখ ৭হাজার ৫৮৫ টাকা।
সাধারণ ভুমি উন্নয়ন করের দাবীর পরিমাণ ছিল ১কোটি ৮৪লাখ ৮২ হাজার ৪৭৩ টাকা এবং আদায় হয়েছে ২ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭২ টাকা। আদায়ের হার শতকরা ১০৯.৮২%। সরকারি অফিস আদালত ও আধা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কাছে দাবীর পরিমাণ ছিল ২৯ লাখ ২৭ হাজার ২২২ টাকা এবং আদায় হয়েছে ২৭লাখ ৭৮ হাজার ২৮৬ টাকা। আদায়ের হার শতকরা ৯৪.৯১%।










