ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় হাটি হাটি পা পা করে ডেঙ্গুর প্রভাব বেড়ে চলছে।
জেলার ৪টি উপজেলায় গত ২৪ ঘন্টায় জেলা সদরসহ অন্য ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ৬জন, রাজাপুরে ৩জন, নলছিটি ও কাঠালিয়ায় ১জন করে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা এ পর্যন্ত ২৯৮জন ডেঙ্গু রোগী হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে। ২৫৫জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ২১জন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১৩ জন। ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের তথ্য প্রতিবেদন সূত্রে জানা গেছে।










