ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গ পূজা শুরু হয়েছে । রবিবার মহাসপ্তমী পূজা জেলার ১৭৩ টি পূজামন্ডবে এবছর শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে ।
মন্ডবের বাইরে সাজসজ্জা কাজে ব্যাস্ত এখনও চারু ও কারু শিল্পীরা । এবছর পূজা উপলক্ষে তোরন ও আলোক সজ্জা কমকরে মন্দিরে সাজসজ্জা বাড়ানো হয়েছে । সকাল থেকে পূজা মন্ডপগুলির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আনসার ও ভিডিপির সদস্যরা । প্রতিটি মন্ডবে ৮ জন সদস্য নিয়োজিত করা হয়েছে।
পুলিশ ও র্যাব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং র্ফোস হিসাবে মন্ডবগুলি মনিটরিং করবে। সপ্তমী থেকে মন্ডবে মন্ডবে দর্শনাথীদের বিচরন ও প্রতিমা দর্শন শুরু হয়েছে। অষ্টমী ও নবমী পূজার দিনে সর্বাধিক মানুষের সমাগমে মূখরিত থাকে পূজা মন্ডব। ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।
পূজা উদযাপন পরিষদ আশা করছে ঝালকাঠি জেলা প্রশাসনের নজরদারী ,পুলিশের ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ,পূজা উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা ও সকল শ্রেনীপেশা ও সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপন সম্ভব হবে ।










