ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা কালেক্টরেটসহ জেলার ৪টি উপজেলায় রাজস্ব বিভাগে ২২৭টি পদের মধ্যে ১৫৩টি পদে জনবল রয়েছে এবং ১০৪টি পদই শূণ্য রয়েছে। বর্তমানে রাজস্ব বিভাগের কর্মকান্ড ডিজিটাইলেশনের অন্তর্ভূক্ত করা হচ্ছে এবং জনবল শূণ্যতার কারণে এই বিভাগে কার্যক্রম ব্যহত হচ্ছে।
ঝালকাঠি কালেক্টরেটের রাজস্ব শাখায় ১৪টি পদের মধ্যে ৯টি পদে জনবল রয়েছে এবং ৫টি পদ শূণ্য রয়েছে। এই শাখায় উপ-সহকারী প্রকৌশলী পদটি শূণ্য। এছাড়াও উচ্চমান সহকারী অফিস সহকারী পদ শূণ্য রয়েছে। কালেক্টরেটের হুকুম দখল শাখায় ১৪জন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯টি পদই শূণ্য রয়েছে মাত্র ৫জন কর্মরত রয়েছে। রেভেনিউ মুন্সিখানায় ৩টি পদের মধ্যে ১টি অফিস সহায়কের পদ শূণ্য রয়েছে।
উপজেলায় পর্যায়ে ভ‚মি অফিসে সদর উপজেলায় ১৮জন মঞ্জুরীকৃত পদের মধ্যে ১০টি পদ শূণ্য রয়েছে কর্মরত রয়েছেন ৮জন। এই অফিসে কানুনগো, সার্ভেয়ার ও হেড এসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ড উল্লেখযোগ্য পদ শূণ্য রয়েছে। নলছিটি উপজেলায় ১৮জন মঞ্জুরীকৃত পদের মধ্যে এই উপজেলায়ও ১০টি পদ শূণ্য রয়েছে এবং কর্মরত রয়েছে ৮জন। শূণ্যপদগুলোর মধ্যে কানুনগো, সার্ভেয়ার ও হেড এসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ড এই উল্লেখযোগ্য পদগুলোও শূণ্য রয়েছে। রাজাপুর উপজেলা ভ‚মি অফিসে ১৮জন মঞ্জুরীকৃত পদের মধ্যে ৯ টি পদ শূন্য রয়েছে ও ৯টি পদে কর্মরত রয়েছে। এখানেও কানুনগো, সার্ভেয়ার ও হেড এসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ড এই উল্লেখযোগ্য পদগুলোও শূণ্য রয়েছে।
কাঠালিয়া উপজেলায় ভ‚মি অফিসে ১৮টি পদের মধ্যে ১২টি পদই শূণ্য রয়েছে, মাত্র ৬জন কর্মরত রয়েছে। এখানেও উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে কানুনগো, সার্ভেয়ার ও হেড এসিস্ট্যান্ট কাম একাউন্টেন্ড পদগুলোও শূণ্য রয়েছে। জেলার ৩২টি ইউনিয়ন ও পৌরসভা ভ‚মি অফিসে ১২৪টি মঞ্জুরীকৃত পদের মধ্যে ৪৮টি পদ শূণ্য রয়েছে এবং ৭৬জন কর্মরত রয়েছে। ইউনিয়ন ভ‚মি অফিসগুলিতে শূণ্য পদে ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা পদে ১৭জন ও ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা ১৪জনের শূণ্য পদ রয়েছে। এছাড়া অফিস সহায়ক ১৭জনেরও পদ শূণ্য।










