ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ২০২২ সালে ৭ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার ৬৬০ টাকার বিপরীতে ৭২৯টি সার্টিফিকেট মামলা দায়ের ছিলো এবং ১ বছরে এ পর্যন্ত ৬ লাখ ১০ হাজার ৮৩২ টাকা ৮ জনের কাছ থেকে আদায় করা হয়েছে। বর্তমানে ৭ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকার বিপরীতে ৭২১টি সার্টিফিকেট মামলা অনিষ্পন্ন রয়েছে।
ঝালকাঠি জেলায় জেনারেল সার্টিফিকেট আদালতে ৫ কোটি ৫ লাখ ৮৬ হাজার ৬৮৬ টাকার বিপরীতে ১৭১টি সার্টিফিকেট মামলা দায়ের রয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৯৪ লাখ ৩৬ হাজার ৪৬৯ টাকার বিপরীতে ৭০টি সার্টিফিকেট মামলা রয়েছে। নলছিটি উপজেলায় ৭৮ লাখ ৮২ হাজার ৪ টাকা দাবির বিপরীতে ১৪৫টি মামলা রয়েছে। রাজাপুর উপজেলায় ৯ লাখ ৫৯ হাজার ১৮৬ টাকার বিপরীতে ৭৪টি মামলা দায়ের রয়েছে এবং কাঠালিয়া উপজেলায় ৫৪ লাখ ১৩ হাজার ৬০২ টাকার দাবির বিপরীতে ২৬১টি মামলা দায়ের রয়েছে।
ঝালকাঠি জেনারেল সার্টিফিকেট আদালতে ৫ লাখ ৫১ হাজার টাকার আদায়ের বিপরীতে ৫টি মামলা নিষ্পত্তি করেছে, ঝালকাঠি সদর উপজেলায় ১৫ হাজার টাকা আদায়ের বিপরীতে ১টি মামলা নিষ্পত্তি হয়েছে। নলছিটি উপজেলায় ১৮ হাজার ৩ টাকা আদায়ের বিপরীতে ১টি মামলা, রাজাপুর উপজেলায় ২৫ হাজার ৩৫০ টাকা আদায়ের বিপরীতে ১টি মামলা ও কাঠালিয়া উপজেলায় তথ্য বিবরণীতে আদায় হয় নাই।










