ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় কৃষি ব্যাংক সহ ১৭টি ব্যাংক ২০২২-২৩ অর্থবছরের কৃষি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ১২৫ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বছরের প্রথম ৬ মাসের কৃষি ব্যাংকসহ ১৭টি ব্যাংক ৬১ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার টাকা কৃষি ঋণ আদায় করেছে। আদায়ের হার ৫০% এবং একই সময় জেলায় প্রথম ৬ মাসে ৮৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করেছে। ৬ হাজার ৯৪২জনকে এই ঋণ দেয়া হয়েছে। ঋণ বিতরণের হার বার্ষিক লক্ষমাত্রার বিপরীতে ৩৮%।
বাংলাদেশ কৃষি ব্যাংক ৯৬ কোটি ৫০ লাখ টাকা লক্ষ্যমাত্রার মধ্যে এই সময় ৪৬ কোটি ৭৭ লাখ ৪২ হাজার টাকা আদায় করেছে। সোনালী ব্যাংক ৩ কোটি ৯০ লাখ টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ২ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা আদায় করেছে। অগ্রণী ব্যাংক ২ কোটি ২০ লাখ টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ১ কোটি ১৪লাখ ৭ হাজার টাকা আদায় করেছে। অনুরূপ জনতা ব্যাংক ১ কোটি ৮০ লাখ টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ১ কোটি ১ লাখ ৮ হাজার টাকা আদায় করেছে। রুপালী ব্যাংক ৭৫ লাখ ৫০ হাজার টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৪২ লাখ ১০ হাজার টাকা আদায় করেছে। ন্যাশনাল ব্যাংক ৫ লাখ ৫৯ হাজার টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ২ লাখ ৯৪ হাজার টাকা আদায় করেছে।
উত্তরা ব্যাংক ৬০ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে ১৬ লাখ ৫০ হাজার টাকা আদায় করেছে। ইসলামি ব্যাংক ১২ কোটি ৫০ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে ৫ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা আদায় করেছে। আল আরাফা ব্যাংক ৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ২ কোটি ৪২লাখ ৫০ হাজার টাকা আদায় করেছে। পূবালী ব্যাংক ৬১ লাখ ৫০ হাজার টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৬০ লাখ টাকা আদায় করেছে। ব্রাক ব্যাংক ২ কোটি ১৭ লাখ লক্ষমাত্রার মধ্যে ৭ লাখ ৭৬ হাজার টাকা আদায় করেছে। এক্সিম ব্যাংক ১ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে ৫৯ লাখ ৭৬ হাজার টাকা আদায় করেছে। মার্কেন্টাইল ব্যাংক ৬৯ লাখ ৪৪ টাকা আদায়ের মধ্যে ৩৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করেছে। আইএফআইসি ব্যাংক ১২ লাখ টাকার মধ্যে ৬ লাখ ৯৬ হাজার টাকা আদায় করেছে।
এসবিএসআইবিএল ব্যাংকের ৫৫ লাখ টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৩১ লাখ ৮৫ হাজার টাকা আদায় করেছে। ডিবিবিএল ব্যাংক ১ লাখ ৪৪ হাজার টাকা লক্ষ্যমাত্রার মধ্যে ৭২ হাজার টাকা আদায় করেছে। তবে ইউসিবিএলের তথ্য বিবরণীতে কোন আদায়ের লক্ষমাত্রা ও আদায় পরিমাণের তথ্য নেই। এছাড়া কর্মসংস্থান ব্যাংক ৭ কোটি ১০ লাখ আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে ৩ কোটি ৪০ লাখ টাকা করেছে। আদায়ের ক্ষেত্রে সোনালী ব্যাংকের লক্ষ্যমাত্রার সবচেয়ে ভাল।










