ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ১৭টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে। জেলার ৪টি উপজেলায় প্রচলিত বিদ্যমান ৮৬টি হাটবাজারের মধ্যে নতুন এই ১৭টি অস্থায়ী পশুর হাট বসছে। সর্বাধিক রাজাপুর উপজেলায় ৭টি, ঝালকাঠিতে সদরে ৫টি, নলছিটি ৩টি ও কাঠালিয়ায় ২টি পশুর হাট বসছে।
ঝালকাঠি সদরে জেলা পরিষদের বিপরীতে ১টি, শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে ১টি, কৃত্তিপাশা মোড় এলাকায় ১টি ও বিকনা স্টেডিয়াম সংলগ্ন ১টি পশুর হাটের অনুমোদন দেয়া হয়েছে।
রাজাপুর উপজেলায় পুটিয়াখালী, মিরেরহাট, আমতলা বাজার, গালুয়া এলাকা, নিজামিয়া বাজার এলাকায়, গাজীর হাট এলাকায় ও তুলাতলা গ্রামে ১টি করে অস্থায়ী হাটের অনুমোদন দেয়া হয়েছে। নলছিটি উপজেলা সদরে চায়না মাঠ, মুখিয়া বাজার ও টেকের হাটে ১টি করে এবং আমুয়া বাজার সংলগ্ন ও বলতলা গ্রামে ১টি করে হাট বসছে।










