ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি আইনজীবি সমিতির নির্বাচন ২৬ জানুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অংশগ্রহন করছে তবে, বিএনপি ও অন্যদল সমর্থিত আইনজীবিরা নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। আইনজীবি সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ১টি পদে একই দল ভুক্ত ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
মনোনয়নপত্র বাছাইয়ের ধার্য দিনে বুধবার সকলের মনোনায়নপত্র বৈধতা অর্জন করেছেন। আগামীকাল প্রত্যাহারের দিন। এই দিন সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থীর মধ্যে সমঝোতা না হলে এই পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবং অন্য সকল পদগুলোতেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হবেন। সভাপতি পদে ১০ম বারের মতো একটানা এই পদে আঃ মান্নান রসুল নির্বাচিত হবেন। অন্যপদগুলোর মধ্যে সহসভাপতি ২টি পদে মঞ্জুর হোসেন ও এমএ জলিল, সাধারণ সম্পাদক ১টি পদে মোশারফ হোসেন হাওলাদার, আনোয়ার হোসেন মোল্লা, খান হাফিজুর রহমান ও বনি আমিন বাকলাই প্রার্থী রয়েছে।
যুগ্ম সম্পাদক ৪টি পদে তরিকুল ইসলাম খোকন, জাকারিয়া রহমান জিহাদ, কার্তিক চন্দ্র দত্ত মোঃ আল আমিন ফরাজী, অর্থ সম্পাদক ১টি পদে আঃ আলীম, সম্পাদক ভিজিলেন্স ১টি পদে মাহবুবুর রহমান তালুকদার, সম্পাদক ১টি পদে সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভর্তি উপ-পরিষদ ১টি পদে মোজাম্মেল হোসেন ও নির্বাহী সদস্য ৩টি পদে গোলাম কিবরিয়া জন্টু সঞ্জিব কুমার বিশ^াস ও সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম মনোনয়নপত্র দাখিল করেছেন।










