ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দুর্ঘটনা কবলিত সাগর নন্দিনী-২ জাহাজ থেকে তেল অপসরনের সময় আবারও বিস্ফোররে ঘটনা ঘটেছে। এ সময় ৯ পুলিশসহ ১১ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ কনস্টেবল শওকত (৩৫) ও দ্বিপকে (৩২) বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের ঝালকাঠি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম। ঝালকাঠি সদর থানার উপরিদর্শক এএসআই গণেশ চন্দ্র ঘরামীর নেতৃত্বে ১১ জন পুলিশ ঐ জাহাজে দায়িত্বে ছিলেন। এদের মধ্যে তিনজন নৌ পুলিশের সদস্য ছিলো।
আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই গনেশ চন্দ্র ঘরামী (৫০) কনস্টেবল পলাশ (২৫), এসআই হাকিম (৫০), কনস্টেবল মেহেদী (২৭), গুরুতর অগ্নিদগ্ধ কনস্টেবল শওকত (৩৫), দ্বিপ (৩২) নৌ পুলিশের এটিএসআই হেলাল উদ্দিন (৫৫), নায়েক সিদ্দিক (৪৫), এসআই মোস্তফা (৪৩)। অপর দুজন হলেন সাগর নন্দিনী-৪ এর বাবুর্চি কাইয়ুম (৩২) ও স্থানীয় শ্রমিক হালিম হাওলাদার (৫০)। এদের মধ্যে অধিকাংশই আতঙ্কে নদীতে ঝাপিয়ে পড়ে বিকট শব্দে আহত হয়েছেন।
আজ ০৩ জুলাই সোমবার সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে এ বিস্ফোররে ঘটনা ঘটে। জাহাজ দুটিতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দুঘটনার সময় জাহাজ দুটি নোঙ্গর করা ছিলো। ফলে ঝালকাঠি শহরজুড়ে আতংকের সৃষ্টি হয়। শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীর মধ্যে এ ঘটনা ঘটেছে। দুঘটনায় কবলিত সাগর নন্দিনী-২ জাহাজ থেকে সাগর নন্দিনী-৪ জাহাজে তৈল অপসারন করে ডিপুতি নেয়া হচ্ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছেন।










