ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির পোনাবালিয়ায় অবধূত আশ্রম ও সিদ্ধপীঠে শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ অবধুত গুরু মহারাজের ৮৭ তম শুভ আর্বিভাব উৎসব উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী গুরুনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ বরিবার সকাল থেকে শুরু হয়েছে । বাংলাদেশের নাম সংকীর্ত্তন পরিবেশনকারি ৬ টি দল বিরতিহীনভাবে নাম সংকীর্ত্তন পরিবেশন করবে ।
দলগুলি হচ্ছে নন্দ গোপাল সম্প্রদায় বাগেরহাট, আদি রাধাগোবিন্দ সম্প্রদায় বাগেরহাট, শিব সম্ভু সম্প্রদায় বাগেরহাট, ভক্ত সুধামা সম্প্রদায় পিরোজপুর . জগতবন্ধু সম্প্রদায় নলছিটি , গোবিন্দ সম্প্রদায় কুরিআনা । অবধূত আশ্রম ও সিদ্ধপীঠ পরিচলনা পরিষদ এর আয়োজন করেছে ।










