ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নিখোঁজ দুই স্কুল ছাত্রীকে ছয় দিন পরে ঢাকার মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
এর হলো রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে পড়–য়া সানজিদা আক্তার মীম ও ৭ম শ্রেনীতে পড়ুয়া মারিয়া ইসলাম শিমু।
আজ ১১ জুলাই মঙ্গলবার দুপুরে রাজাপুর থানায় প্রেস ব্রিফিং করেছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো ঃ মাসুদ রানা। প্রেস ব্রিফিং সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, গত ৪ জুলাই বিকেলে দুই স্কুল ছাত্রী বাসা থেকে প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ হন।
পরের দিন ৫ জুলাই রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের পরিবার। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাটা সংগ্রহ করে ঢাকার একটি বাসা থেকে তাদেরকে উদ্ধার করেন। পুলিশ জানান, প্রেম সংগঠিত কারনে তারা বাসা থেকে নিখোজ হন।
ছাত্রীরা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










