ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জাক জমক আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩ বছর মেয়াদি এই নির্বাচনে ভোট গ্রহণ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে।
বাজারের ২৩৬জন স্থায়ী ব্যবসায়ীরা এই নির্বাচনের ভোটার রয়েছে। এদের মধ্যে নির্বাচনে ২২৬জন ভোটার ভোট প্রদান করেন। ১২টি পদে ১৯জন প্রার্থী ছিল। বাজার এলাকা প্রার্থীদের পোস্টার লিফলেটে ছেয়ে গেছে। এই নির্বাচনে ১জন সভাপতি, ১জন সহ-সভাপতি ও ১জন সাধারণ সম্পাদক এবং ৯জন নির্বাহী সদস্যসহ ১২টি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোস্তফা কামাল ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সহ সভাপতি পদে কবির হাওলাদার ১২৪ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানি ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
অন্য ৯টি সদস্য পদে ১২জন প্রার্থী ছিল। রিপোর্ট প্রদান কালীন সময় তাদের ভোট গণণা করা চলছে। মোঃ ফজলুল রহমানকে এই নির্বাচন পরিচালনার জন্য মনোনীত করা হয়েছে এবং তাকে সহযোগীতার জন্য আরও ২জন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে। নির্বাচনে প্রার্থীদের এজেন্ট ও উৎসাহী প্রার্থীদের সমর্থকরা সমাগমে বাজার এলাকা মুখোরিত ছিল।










