ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির নলছিটিতে সততা ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হাসপাতাল সড়কে ১৫ জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে এই লুঙ্গি বিতরণ করা হয় ।
সততা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মিরাজের শারীরিক প্রতিবন্ধীর ভাতার টাকা ও জমানো টাকা থেকে অসহায় প্রতিবন্ধীদের সহায়তার উদ্যোগে এ লুঙ্গি বিতরণ করেন তিনি।
সততা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত নলছিটিতে অসহায় প্রতিবন্ধীদের জীবনযাত্রা মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সহয়াতা পেয়ে প্রতিবন্ধী ইয়াকুব আলী জানান মিরাজের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় তার উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। মিরাজ জানান ভবিষ্যতে এ সহায়তার ধারা অব্যাহত থাকবে।










