ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী মোঃ হাবিব হাওলাদার(৫০)কে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে বরিশাল র্যাব-৮ ও খুলনা র্যাব-৬ যৌথ অভিযান পরিচালনা করে খুলনা খালিসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও পরিবার জানায়,শনিবার সন্ধ্যায় ১৯ বছরের বুদ্ধি প্রতিবন্ধী যুবতী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তার মা বাজারে ওষুধ আনতে গেলে সুযোগ বুঝে খালি ঘরে পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে মোঃ হাবিব হাওলাদার ।এসময় ডাক চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব পালিয়ে যায়।
পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে। শনিবার সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় ওই যুবতীর বড় ভাই থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে র্যাব-৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্প কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারে আসামীর অবস্থান সনাক্ত করে, র্যাব-৬ সিপিএসসি এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণকারী আসামীকে খুলনা খালিসপুর এলাকা হতে গ্রেফতার করে। অভিযুক্ত হাবিব হাওলাদার (৫০) উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মোঃ এসকেন হাওলাদারে পুত্র।
এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ হাবিব হাওলাদারকে র্যাব গ্রেফতার করে নলছিটি থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে। নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।










