ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌর শহরের মল্লিকপুর এলাকা থেকে ৮৫ পাঁচ ইয়াবা ট্যাবলেসহ উপজেলা যুবলীগ নেতা সিএনএন মামুনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই মোঃ শহিদুল আলম তাকে আটক করেন। আটক মামুন হোসেন উপজেলার মালিপুর গ্রামের মাওলানা মকবুল হোসেনের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুঃ আতাউর রহমান, যুবলীগ নেতা সিএনএন মামুনকে আটক ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।










