ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠি সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গভীর রাতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে বিদ্যালয়ের এই মঞ্চে লাগানো টাইলসের একটি অংশ পিটিয়ে ভেঙ্গে ফেলে এবং এই নির্মাণ প্রকল্পের অবশিষ্ট টাইলস হামলাকারীরা বাড়িতে নিয়ে গেছে বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রহরী মো. রায়হান তালুকদার জানান, তালুকদার বাড়ির চান্দুর স্ত্রী এবং শুক্কুরে তালুকদারের দুই ছেলে সানি ও সাব্বির মঞ্চে উঠে ভাঙচুর চালায়। তখন বাধা দিতে গেলে তাকে ধাড়ালো অস্ত্র নিয়ে তাড়া করে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়ের দান করা জমিতে স্কুলের অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু দাতাদের একটি শরিক অংশ এই জমি দাবী করে আসছে। এ নিয়ে বিদ্যমান বিবাদ চলছিল। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তবে বিদ্যালয়ের একটি সুত্রে জানা গেছে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতিকে নিয়ে আইনগত পরামর্শের জন্য ঝালকাঠি শহরে এসেছেন। ইতিপূর্বে এই বিদ্যালয়ের সাম্প্রতিক একাধিক চুরির ঘটনা ঘটেছে।










