ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপড় গ্রামের মৃত এলেম গাজী পরিবারের সংরক্ষিত গো-খাদ্য খড়ের গাদা আগুন দিয়ে দিনদুপুরে পুড়িয়ে ফেলেছে অজ্ঞাত একটি চক্র।
রবিবার সকাল ১১ টায় এই ঘটনা ঘটেছে। এলেম গাজীর স্ত্রী নাসিমা বেগম দাবী করেছেন তাদের প্রতিবেশী পূর্ব বিরোধ থাকা মুনির গাজীর পক্ষ থেকে খড়ের গাদা তৈরি করার সময় হুমকি দেয়া হয়েছিলো এবং ৬ মাস পূর্বে তার স্বামী জিবিত থাকাকালীন সময়ে তুচ্ছ বেড়া দেয়ার ঘটনা নিয়ে মারামারি সূত্র ধরে দুই পরিবারের মধ্যে শত্রæতা বজায় রয়েছে।
শনিবার দিবাগত রাতে তারা পারিবারিক পর্যায়ে পিকনিক করেছিলো। এই ঘটনায়ও প্রতিবেশী মনির গাজীর সংক্ষুব্ধ ছিলো। তার ধারণা এই কাজটি মুনির গাজীর পরিবার থেকে ঘটানো হয়েছে। ২৫ হাজার টাকা মূল্যের খড়ের গাদাটি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।










