ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে শনিবার ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি।
রবিবার রাতে ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন তিনি। পরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আহতদের দেখতে যান আমির হোসেন আমু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার সকাল ৯.৪৫ মিনিটের দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পরে যায়। এতে ১৭ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয় ৩৫জন।










