ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় পুনরায় দ্বিতীয় পর্যায় ২০২১-২২ অর্থ বছরে টিসিবির পন্য বিক্রি করছে। রবিবার ঝালকাঠি জেলায় টিসিবির পন্য বিক্রি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে।
কার্ডধারি ৫৪ হাজার ৭৭৬টি পরিবারকে ২লি. সোয়াবিন, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি দেয়া হচ্ছে। তেল ১১০ টাকা লি. ও ৬৫ টাকা কেজি ধরে ডাল ও চিনি বিক্রি করা হচ্ছে।
প্রথম দিনে ১০জন ডিলারকে বিতরণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে রক্ষিত গোডাউন থেকে পন্য ছাড় করা হয়েছে। ১ মাস পূর্বে প্রথম কিস্তির টিসিবি পণ্য এই পরিবার গুলোর মাঝে বিক্রি করা হয়েছে।










