ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মো. রফিকুল ইসলাম ওরফে বিপ্লব (৪৭) নামে ডাকাতি মামলার এক হাজতি আসামি মৃত্যুবরণ করেছেন। শনিবার সকাল ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি কারা তত্ত¡াবধায়ক (জেলার) মো. আক্তার হোসেন শেখ।
আসামি রফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৌলবীডাঙ্গী গ্রামের মৃত নূর ইসলাম ব্যাপারীর ছেলে। সে গত ২৪ ফেব্রæয়ারি থেকে ঝালকাঠি সদর থানার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে জেলা কারাগারে বন্দী ছিলেন।
ঝালকাঠি কারা তত্ত¡াবধায়ক (জেলার) মোহাম্মদ আখতার হোসেন শেখ জানান, আজ সকালে কারাগারে অবস্থানকালে আসামি রফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারের চিকিৎসক মো. হাবিবুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেলা ৮ টার দিকে তাঁর মৃত্যু হয়। আসামির লাশ ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তাঁকে হস্তান্তর করা হবে।










