ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির অধুনালুপ্ত সিটি পার্ক বর্তমান পৌরপার্কে প্রেম-প্রকৃতি-ভালোবাসা ও স্বপ্ন নিয়ে একদিন ফুর্তি আনলিমিটেড উদযাপন করেছে।
৫০জন শিশু তাদের পরিবারের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে। মা ও শিশু বান্ধব সংস্থ্যা ফুর্তি আনলিমিটেড এর আয়োজনে পৌর পার্কে এর আয়োজন করেছে। উদ্বোধনী পর্বে শনিবার সকাল ৯টায় ড. শামীম আহসান ও সংগঠনের সভানেত্রী শিশির জাহান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এই শিশুদের ৬টি গ্রæপে ভাগ করে পার্কের সবুজ ঘাসের বিছানায় বসে মুক্তিযুদ্ধের গল্প শোনান, আজ হেরেছি কাল জিতব, নিজের ইচ্ছাকে জোর দেই, নিজের যতœ নেই ও প্রকৃতিকে ভালোবাসি এবং ভালো কাজের শপথ নেই এই বিষয়ের উপর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা ও মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, ডা. তৌফিক আনোয়ার, পলাশ রায়, আহসান কবির এবং কাউন্সিলর হুমায়ুন কবির সাগর বিষয় ভিত্তিক মেন্টার ছিলেন। পরে শিশুরা তাদের মত রং পছন্দ করে রং খেলেন, গাছ ধরে প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করেন। সর্বশেষ অংশগ্রহণকারী শিশুদের কে শিক্ষা উপকরন ও সনদ প্রদান করা হয়।










