ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ৬জন দুঃস্থ ও অস্বচ্ছল ক্রীড়াবিদদের বার্ষিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেয়ন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
এ সময় জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন উপস্থিত ছিলেন। যতীন কুমার দাস ও তার পুত্র রতন কুমার দাস, সৈকত সমাদ্দার, লিপি, রিমন হোসেন ও পরিতোষ রায় এই ৬ জনকে অনুদানের চেক দেয়া হয়েছে।
২৪ হাজার টাকার চেক এদের হাতে তুলে দেয়া হয়েছে।










