ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস (অনুর্ধ্ব-১৭) ২০২৩ শুরু হয়েছে । বেলুন ও পায়রা উড়িয়ে ৩দিন ব্যাপি এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম। উদ্ভোধনী দিনে কিশোর-কিশোরীদের নিয়ে ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলা পর্যায়ে এই প্রতিযোগীতায় দলগতভাবে অংশগ্রহণ করেছে। উদ্ভোধনী দিনের ম্যাচে রাজাপুর উপজেলা দল ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে নলছিটি উপজেলাকে পরাজিত করেছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুয়েল রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিল ও তরুন কর্মকার এবং সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু সহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই যুব গেমসে ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, সুটিং, বক্সিং, ও টেবিল টেনিস প্রতিযোগীতা রয়েছে। আগামী ১১ তারিখ বুধবার জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।










