ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আগামী ২ আগষ্ট শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী জেলা পর্যায়ে বৃক্ষ মেলা।
রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে বৃক্ষ মেলা উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এই মেলার উদ্বোধন করবেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া। ঝালকাঠিতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
২ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হকে। সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করা হবে।
মেলায় বিভিন্ন বনজ ও ফলজ ঔষধি গাছের চারার প্রদর্শনী ও বিক্রি করা হবে এবং বিভিন্ন নার্সারী প্রতিষ্ঠানকে এই মেলায় অংশ গ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হবে। এবং তাদের জন্য স্টল করে দেয়া হবে।










