ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সোমবার ১১৩জনের নমুনা পরীক্ষা থেকে ৫২জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ২২২টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।
এদের মধ্যে ৫হাজার পজেটিভ ও ১২ হাজার ২৩৫জন নেগেটিভ রিপোর্ট এসেছে। সুস্থ্য হয়েছে ৪ হাজার ৬১৫জন এবং মৃত্যু হয়েছে ৭৩ জনের। বর্তমানে ৩০২জন হোম আইসোলিয়েশন ও ১০জন হাসপাতাল আইসোলিয়েশরে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ মোঃ শিহাব উদ্দিন এই তথ্য প্রদন করেছেন।












