ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ১মাসে জেলা ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ও কাঠালিয়া উপজেলায় ৪টি বাল্য বিবাহ হয়েছে একই মাসে কাঠালিয়া উপজেলায় ১৪টি রাজাপুর উপজেলা ৩টি সদর উপজেলায় ২টি ও নলছিটি উপজেলায় ১টিসহ ২০টি বাল্য বিবাহ প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, মহিলা অধিদপ্তরের আওতাধিন বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের কর্মীদের সহায়তায় এই বাল্য বিবাহগুলো রোধ করা হয়েছে।
করোনা পরিস্থিতির পূর্ব পর্যন্ত বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়টি অধিক কার্যকর ছিল কিন্তু করোনা কালিন সময় থেকে নিয়ন্ত্রিত অবস্থা ঢালে নেমে গিয়ে বাল্য বিবাহ পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে। লক ডাউনকালিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং কিশোর-কিশোরিদের অনিয়ন্ত্রিত ইন্টারনেটের অপব্যবহার, সোশাল মিডিয়ায়ে আসক্ত হওয়ার কারণে অনেকাংশে বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।
ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে এই পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই অবস্থা থেকে উত্তরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউপি চেয়ারম্যানদের সাথে জরুরী সভা করে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয় করনিয় পদক্ষেপ গ্রহণে নির্দেশ দেন।
জুলাই মাসে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে জয়সী গ্রামের কিশোর আসিকে(১৮) বাল্য বিবাহ করানো হয়েছে। গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের রূপসিয়া গ্রামের সুমাইয়া আক্তার(১৭),ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ড পালবাড়ি এলাকার নিশাত আক্তার(১৭) ও কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরি গ্রামের কারিমা আক্তার(১৬) এর বাল্য বিবাহ হয়েছে। এছাড়া কাঠালিয়া উপজেলার পাটিখাল ঘাটা ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থী খুকু মনি(১৬), একই ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার(১৪) ও তুলি আক্তার(১৪) এদের বাল্য বিবাহ রোধ করা হয়েছে। অনুরূপ কাঠালিয়া উপজেলা আওরাবুনিয়া ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থী মম আক্তার(১৬) ও নারগিস আক্তার(১৪) এবং মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী জামিলা আক্তার(১৬), শৌলজালিয়া ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মুনিয়া আক্তার(১৪), জান্নাতি আক্তার(১৫), লিজা আক্তার(১৫), অন্যদিকে কাঠালিয়া সদর ইউনিয়নের পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রি রতœা আক্তার(১৫) ও মাদ্রাসা শিক্ষার্থী মিম আক্তার(১৪)। আমুয়া ইউনিয়নের মাদ্রাসা শিক্ষর্থী তামান্না আক্তার(১৩) ও চেচরি রামপুর ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থী ফারজানা আক্তার(১৩) এবং ময়না আক্তার(১৪) এদের বাল্য বিবাহ রোধ করা হয়েছে। রাজাপুর উপজেলা গালুয়া ইউনিয়নের স্মৃতি(১৫) একই ইউনিয়নের হাফিজা আক্তার(১৬) ও সাথী আক্তার(১৫) এদেরও বাল্য বিবাহ রোধ করা হয়। ঝালকাঠি সদর উপজেলার নৈয়ারী গ্রামের মিম ও চাদপুরা গ্রামে সুমন হাওলাদার এবং নলছিটি উপজেরা দপদপিয়া ইউনিয়নের লিমা আফরিণ এর বাল্য বিবাহ রোধ করা হয়েছে।










