ঝালকাঠি প্রতিনিধিঃ
১৮ বছর পর ঝালকাঠিতে এবি ব্যাংকের শাখা পূনরায় উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এই ব্যাংকের এড়িয়া প্রধান আরিফ কামাল চৌধুরি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শহরের ডাক্তারপট্টি এলাকায় স্থানীয় ব্যবসায়িদের উপস্থিতিতে নুতন এবি ব্যাংক শাখার উদ্ভোধন করেন। এ সময় তার সাথে বরিশালের আঞ্চলিক কর্মকর্তা মোঃ বাকাউদ্দিন মিয়া, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্ভোধনী বক্তব্যে এড়িয়া প্রধান আরিফ কামাল চৌধূরি বলেন, বাংলাদেশের ব্যাংকগুলির পুজি দেশের এক শ্রেণির মানুষের হাতের মুঠোয় রয়েছে। এবি ব্যাংক তাদের পুজি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষের উন্নয়নমূখী কর্মকান্ডের ভাগিদার হতে চায়। ছোট ছোট ঋণ প্রদান করে ছোট আকারের ব্যবসা-বানিজ্য পরিচালনা করে বিনিয়োগকৃত টাকা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। পরে এই ব্যাংক শাখার সাফল্য কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করে।










