ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে হিন্দুর্ধমীয় কল্যান ট্রাস্ট এর উদ্যোগে জাতিয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবরের রহমানের স্বরণে ঝালকাঠিতে হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্ট এর উদ্যোগে জাতিয় শোক দিবসে আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে ।
সোমবার সকাল ১০টায় এই অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী প্রধান অতিথি ছিলেন । হিন্দুর্ধমীয় কল্যান ট্রাস্ট এর ট্রাস্টি ভানু লাল দে এর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন , জেলা পূর্জা উদযাপন পরিষদ সভাপতি প্রফেসর ডা: অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ,জেলা হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ্ঐক্য পরিষদের সভাপতি এ্যাড অমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক দুলাল সাহা ।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহকারি প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম । আলোচনা সভা শেষে সংগীত ও প্রার্থনা মন্ত্র উচ্চারণ মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।










