ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর হাসপাতালে পরিসেবার মান ও ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের নির্মান কাজের অগ্রগতি দেখার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ জাহাঙ্গির হোসেন সরজমিন পরিদর্শন করেছেন।
রবিবার সকাল সাড়ে ৯টায় অতিরিক্ত সচিব হাসপাতালেন বিভিন বিভাগ ও হাসপাতালের ওয়ার্ডগুলি ঘুরে দেখেন। এ সময় তার সাথে সিভিল র্সাজন ও হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ঢাঃ আবু আল হাসান ও অনন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।










