ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি মহিলা কলেজ ও সোনালী ব্যাংক লিঃ এর মধ্যে অনলাইন সেবা বিষয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সোনালী ব্যাংকের পক্ষে বরিশাল বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার এবং মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর মোঃ হেমায়েত উদ্দিন স্বাক্ষর করেন।
চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের এখন থেকে ব্যাংকে গিয়ে লাইন দিয়ে বেতনসহ অন্যান্য ফি জমা দিতে হবে। সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে স্বল্প সার্ভিস চার্জে ফি প্রদান করতে পারবেন ঘরে বসেই।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার দেবাশীষ কুন্ডু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেনারে ম্যানেজার, গোপাল চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ হেমায়েত উদ্দিন, সোনলী ব্যাংক বরিশালের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম, সরাকরী মহিলা কলেজ উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম শামসুর রহমান। অন্যদের মধ্যে প্রভাষক মোঃ রফিকুল ইসলাম এবং সোনালী ব্যাংক ঝালকাঠি শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আসাদুজ্জামান বক্তব্য রাখেন।










