ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের বাগড়ি ধানসিঁড়ি নদীর তীর এলাকায় শাহিন সিকদারের চাষকৃত ৬০ শতাংশ জমির সূর্যমূখীর গাছ লবন দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কৃষক শাহিন সিকদার বাদি হয়ে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কৃষক শাহিন সিকদার স্থানীয় কয়েক ব্যক্তির কাজ থেকে জমি লিজ নিয়ে ১২০ শতাংশ জমিতে সূর্যমুখি ও ভুট্টার চাষ করেন।
বর্তমানে গাছগুলোতে ফুল ও ফল ধরেছে। দুর্বৃত্তরা রাতের আধাঁরে সূর্যমূখির বাগানে লবন দিয়ে গাছগুলো মেরে ফেলেছে। বর্তমানে গাছের ফুল ঝড়ে গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক শাহিন দুর্বৃত্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।










