ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান। সোমবার সকাল ৯টায় শহরের চাঁদকাঠী আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে হুইল চেয়ার বিতরণ ও তিন দিন ব্যাপী ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন।
আশা ঝালকাঠি জেলা ডিএম শেখ ফিরোজ আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের এডি মোঃ রেজাউল কাইয়ুম,পিরোজপুর ডিভ,এম, মোঃ সিহানুক মোস্তফা ও এডিভ এম মোঃ জসীম উদ্দিনসহ আশা কর্মকর্তা,সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় শারীরিকভাবে প্রতিবন্ধী দুই জনকে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার পেয়ে সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের দৈনন্দিন চলাফেরা ও কর্মকান্ডে গতির সঞ্চার করবে, সমৃদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে।
বেসরকারি প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোঃ সফিকুল হক চৌধুরীর স্মরণে হুইল চেয়ার বিতরণ ও তিন দিন ব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প কর্মসূচির আয়োজন করেন। আজ সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এক জাহার রোগীকে ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়। সদর উপজেলার বিভিন্ন স্থানের প্রতিবন্ধী প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি চিকিৎসা পরামার্শ দেয়া হয়।
ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন বলেন, এনজিও শুধু ব্যবসায়িক কর্মকান্ড নয় পাশাপাশি সামাজিক উন্নয়নে এগিয়ে আসছে আশা। সমাজে এ ধরনের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষের সেবায় এভাবে এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। তাই সব স্বাস্থ্যসেবায় জড়িত এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহŸান জানান। সেই সঙ্গে ঝালকাঠি আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প করায় বিশেষভাবে ধন্যবাদ জানান।










