ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে কুমার, কামার পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে সার্বজনিনভাবে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
জেলায় প্রায় শতাধিক স্থানে এই দেবতার পূজা আয়োজন হয়েছে। পূর্বে বিভিন্ন পরিবারে পূজা অনুষ্ঠিত হত কিন্তু বর্তমানে এই সকল পেশার সাথে জড়িত ব্যক্তিরা তাদের সংগঠনের মাধ্যমে একত্রিতভাবে সার্বজনিনভাবে এই পূজার আয়োজন করে আসছে। ঝালকাঠি জুয়েলারী সমিতি ও নর সুন্দর সমিতির পক্ষ থেকে পূজা আয়োজন হয়েছে।
ঝালকাঠির শ্রী শ্রী পাবলিক হরিসভা চত্বরে নরসুন্দর সমিতির পূজা অর্চনা অনুষ্ঠানে প্রার্থণা সভায় সোমবার বেলা দেড়টায় অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকার ও শ্রী শ্রী হরিসভা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অচি সাহা উপস্থিত ছিলেন। ঝালকাঠি নরসুন্দর সমিতির সভাপতি নির্মল চন্দ্র শীল সভাপতিত্ব করেন।










