ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতার নীতি ও নৈতিকতা বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া ৫০জন কর্মীদের নিয়ে এই সেমিনারে আলোচক ছিলেন প্রেস কাউন্সিল সচিব মাসুদ খান ও সদস্য এম জি কিবরিয়া চৌধুরি।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন। জেলা তথ্য অফিসার আহসান কবিরের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ মুক্ত আলোচনায় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালা অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের মান মর্যাদা বৃদ্ধি করা পেশাগত স্বকিয়তা সৃষ্টি করা এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন, পত্রিকা পরিচালনাার নীতিমালা ইত্যাদি বিষয় নিয়ে আইন প্রনয়নের কাজ করছেন। যাতে আগমাীতে দেশের নামে বেনামে ভুইফোর সাংবাদিকদের সড়িয়ে পেশাগত সাংবাদিকদের কর্মক্ষেত্র তৈরি করার জন্য কাজ করছেন এবং একই সাথে প্রকাশনালন নীতিমালা প্রনয়ন করে পত্রিকাকেও প্রকাশনার নীতিমালা মেনে চলতে বাধ্যবাধকতার আওতায় আনার কাজ করছে। গতানুগতিক ধারায় থেকে এর আত্মমর্যদা ও গতিধারা পরিবর্তিত হয়ে বর্তমানে কুলি থেকে বিভিন্ন পেশার ব্যক্তিরাও সাংবাদিকতার খাতায় নাম লিখিয়েছেন। আগামীতে সাংবাদিক পেশাগতভাবেই পরিচিতি নিতে পারবেন সেই বিষয় নিয়েই প্রেসকাউন্সিল কাজ করছে। এই ক্ষেত্রে তিনি পেশাদার সাংবাদিকদের সহযোগীতা ও সমর্থন কামনা করছেন।










