ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সপ্তাহব্যাপি বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সপ্তাহব্যাপি এই মেলায় ৩২ লাখ ২৫ হাজার টাকার চারা বিক্রি হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্বল কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ রিয়াজুল্লাহ বাহাদুর। সভাপতিত্ব করেন বিভাগী বন কর্মকর্তা মোঃ কবির হোসেন পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি ফরেস্ট রেঞ্জার মোঃ জাকিরুল হক সরকার।
মেলায় ১৫টি স্টলে অংশগ্রহণকারী নার্সারী প্রতিষ্ঠানের মধ্যে আল আমিন নার্সারী স্বরুপকাঠীর, আলী আকবর ১ম, ঝালকাঠি নার্সারীর মনির হোসেন ২য় এবং ঝালকাঠির পাপিয়া নার্সারীর পাপিয়া সুলতানা তৃতীয় হয়েছেন। একই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন। জেলা প্রশাসক সমাপনী অনুষ্ঠানের পূর্বে অতিথিদের নিয়ে মেলার স্টলগুলিতে বিভিন্ন ধরণের বৃক্ষচারা ঘুরে ঘুরে দেখেন।










