ঝালকাঠি প্রতিনিধি:
শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা ২০২৩ ঝালকাঠিতে উপজেলা পর্যারেয় শেষ হয়েছে। বুধবার বেলা ২ টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। উপজেলা পর্যারেয় দিন ব্যাপি এই অ্যাথেলেটিকস প্রতিযোগীতার মধ্য দিয়ে শেষ হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনলী,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ শিক্ষক সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১০ টি ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থী দৌড়, উচ্চলাফ, বর্ষা নিক্ষেপসহ ৩২ টি ইভিন্টে প্রতিযোগীতায় অংশগ্রহন করেছে।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও অতিথিরা। বুধবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার।










