ঝালকাঠি প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায়, নানা আয়োজনে পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ কামালের বেদিতে পুস্পমাল্য অর্পন করে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এতে সভাপতিত্ব করেন।
শেখ কামালের জন্ম দিবসটি ঝালকাঠিতে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারের সব দফতরে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করছে। দিনটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে।










