ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন বঙ্গবন্ধু একজন ফুটবল প্রেমী ছিলেন এবং তিনি নিজে খেলাধুলা করতেন । বঙ্গবন্ধু মোহামেডান সমর্থক ছিলেন । তিনি আবহনী দলকেও পৃষ্ঠপোষকতা করেছেন। বাংলাদেশে ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবলেও আমরা এগিয়ে যাচ্ছি । খেলাধুলা যুবক শ্রেনীকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখে ।
তিনি শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন ।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক মেহেদী হাসান মুন্নার সভাপতিত্বে ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী , পুলিশ সুপার মো: আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ প্রশাসক সরদার মো:শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির , উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ,ঝালকাঠি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বিশেষ অতিথি ছিলেন।
উদ্ধোধনী দিনের ম্যাচে সাইনি এন্টারপ্রাইজ দল মরহুম ফজলুল হক স্মৃতি সংসদ কাঠালিয়াকে নির্ধারিত সময়ে গোলশুন্য থাকায় টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে । এই টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে ১৬ টি দল অংশগ্রহন করে ।












