ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিশ্বশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে জেলা শিশু একাডেমী ও চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে ।
বুধবার সকাল ১০ টায় শিশু একাডেমীর মিলনাতয়নে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ৪ টি বিভাগে ৭০ জন শিশু অংশগগ্রহন করেছে এবং সকাল ১১ টায় তিনটি বিভাগে রচনা প্রতিযোগিতায় ২৫ জন অংশগ্রহন করেছে ।
সকালে শিশুদের এই প্রতিযোগিতার উদ্ধোধন করেন ঝালকাঠির সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকতা সাবেকুন নাহার ।
এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায় ও বিচারকরা উপস্থিত ছিলেন । বিজয়ী শিশুদের ঝালকাঠিতে বিশ্বশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে পুরুষ্কার প্রদান করা হবে ।










