ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নারী পক্ষের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এখানে এখনি প্রকল্পের আওতায় ঝালকাঠির বেসরকারি সংস্থা সাইডো এর আয়োজন করেছে। ৬০জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। উদ্ভোধনী পর্বে সহ-প্রকল্প ব্যবস্থাপক মাকছুদা খাতুন, প্রকল্প কর্মকর্তা তাহমিন রহমান, সাইডোর নির্বাহী পরিচালক সোহেল হোসেন আহম্মেদ কামাল, প্রকল্প কর্মকর্তা মৌসুমি বেগম বক্তব্য রাখেন।
এই সভায় শিক্ষার্থীদের কৈশরকালীন বিকাশ, পরিবর্তন এবং নিজেদের আত্মর²া, জাতিসংঘ সনদ, বয়সন্ধিকালীন নিরাপত্তা, স্বাস্থসেবা, প্রজনন স্বাস্থ, কিশোরের মনোসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ এবং মাদকাসক্তি, এইডস বিষয়ে ধারণা প্রদান করা হয়েছে।










