ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরির উপরে দুইদিন ব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ইউআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এরং ইউআরডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকাল ১০ টায় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার বক্তব্য রাখেন।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার ১৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩০ জন প্রশিক্ষণে অংশগ্রহন করেছেন। শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি করে ইউআরডি নম্বর প্রদান করা হলে এর পর থেকে শিক্ষার্থীদের সকল তথ্য পাওয়া যাবে।










