ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহের উদ্ভোধন হয়েছে। এবছরের প্রতিপাদ্য মাতৃ দুগ্ধের অধিকার দিন, টেকশই সহায়ক ব্যবস্থা গড়ে তোলেন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয় এবং র্যালীটি শহর ঘুরে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ডাঃ অন্তরা হালদার প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল বায়েজীদ হোসেন।
ঝালকাঠি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তাপস কুমার শীল ও বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন সদর উপজেলার টিএইচএ ডাঃ রিফাত হোসেন। এই বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডাঃ মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতুম কুমার দাস ও সিনিয়র স্টাফ নার্স অর্চণা রানী বক্তব্য রাখেন।










