ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না,কর্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আন ও রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের যুব প্রধান সাথী আক্তার।শহরের শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।










