ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে রিক্সা শ্রমিক নির্বাচনে বিজয়ী প্রার্থীরা তাদের সমর্থক রিক্সা শ্রমিকদের নিয়ে শহরে আনন্দ মিছিল করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় স্টেডিয়ামের গেট থেকে আনন্দ র্যালি শুরু হয়ে শহর ঘুরে একই স্থানে শেষ হয়েছে।
ঝালকাঠি পৌরসভা প্যানেল মেয়র তরুন কর্মকার এই আনন্দ র্যালি উদ্ভোধন করেছেন। এ সময় পৌরসভা কাউন্সিলর হুমায়ুন কবির সাগর এবং নবনির্বাচিত সভাপতি বাহারুল মাঝি ও সাধারণ সম্পাদক আঃ রহমান সহ বিজয়ী ২৫ সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১১ ফেব্রæয়ারী ১১ বছর পরে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে নির্বাচিত সভাপতি সম্পাদক সহ সিংহভাগ সদস্যই আওয়ামী মতাদর্শের। ৭২৪জন ভোটারের মধ্যে ৬০১জন ভোট প্রয়োগ করেছে।










