ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-নলছিটি ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ইলেন ভুট্টো। সোমবার সকালে ঝালকাঠি শহরের সাধনার মোড় থেকে শুরু করে বিভিন্ন স্থানে ব্যবসায়ী চিকিৎসক ও তৃণমূল জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মো. জিয়াউল হক শহীদ ডালী,পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো.শাজাহান হাওলাদার সাগর, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো, মুরাদ হোসেন সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও ত্যাগের কথা উল্লেখ করে বিলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেত্রী। আর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থেকেও দলকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন,তা অতুলনীয়।তার এই নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য এগিয়ে যেতে হবে। নেতা-কর্মীদের তারেক রহমানের ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে তৃণমূলে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।










