ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় চলতি রবি মৌসুমে বর্তমান আওয়ামীলীগ সরকার রেকর্ড পরিমান কৃষক প্রনোদনা দিয়ে কৃষি বিভাগ কৃষকদের নিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য মাঠে নেমেছে। জেলায় ২৭ হাজার ১০০ বিঘা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রনোদনা সহায়তা দিয়েছে ২৭ হাজার ১০০ জন কৃষককে। এই কৃষকদেরকে বিঘা প্রতি চাষাবাদের জন্য প্রনোদনা উপকরণ ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। সরকার ১কোটি ৯২লাখ ৭৪ হাজার ১০০ টাকা প্রনোদনা খাতে বরাদ্দ দিয়েছে। প্রধানত সার ও বীজ কেনার জন্য এই প্রনোদনার অর্থ ব্যায় হচ্ছে।
জেলার ৪টি উপজেলায় গম, ভুট্টো, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মুসুর ও খেসারী ডাল চাষাবাদের জন্য ১৩ হাজার ১০০ জন কৃষককে ১৩ হাজার ১০০ বিঘা চাষের জন্য ১ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ১০০ টাকা বরাদ্দ দিয়েছে। জেলায় বোরো উচ্চ ফলনশীল ৬ হাজার বিঘা অতিরিক্ত চাষাবাদের জন্য ৬ হাজার কৃষককে ৪৬ লাখ ৪৫ হাজার টাকার প্রনোদনা বরাদ্দ এবং বোরো হাইব্রীট চাষাবাদের জন্য অতিরিক্ত ৮ হাজার একরে চাষাবাদের জন্য ৮ হাজার কৃষককে ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
বিঘা প্রতি চাষের জন্য ১জন কৃষক গম চাষের জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসহ ২০ কেজি সার দেয়া হয়েছে। ভুট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসহ ৩০ কেজি সার দেয়া হয়েছে। সরিষা চাষের জন্য ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসহ ২০ কেজি সার দেয়া হয়েছে। সূর্যমুখী চাষে ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসহ ২০ কেজি সার দেয়া হয়েছে।
চিনা বাদাম চাষের ক্ষেত্রে বিঘা প্রতি ১০ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপিসহ ১৫ কেজি সার দেয়া হয়েছে। সয়াবিন চাষে ৮ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসহ ২০ কেজি সার দেয়া হয়েছে। মুগ ডাল ক্ষেত্রে ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপিসহ ১৫ কেজি সার দেয়া হয়েছে। মুসুর ডাল ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপিসহ ১৫ কেজি সার দেয়া হয়েছে। খেসারী ডাল ৮ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ০৫ কেজি এমওপিসহ ১৫ কেজি সার দেয়া হয়েছে।
উচ্চ ফলনশীল বোরো চাষের জন্য ৫ কেজি বীজ ধান ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপিসহ ২০ কেজি সার দেয়া হয়েছে এবং হাইব্রীড বোরো চাষে বিঘা প্রতি ১জন কৃষককে ২ কেজি বীজ দেয়া হয়েছে। বোরো মৌসুমে ধান উৎপাদনের ক্ষেত্রে প্রনোদনা কর্মসূচীর আওতায় অবস্থানগত কারণে বোরো প্রধান এলাকা হিসেবে সদর উপজেলা ও নলছিটিতে প্রনোদনার সহায়তা বেশি।










