ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত ১ মাসে (মার্চ) ৬৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ১০৬টি মামলা দায়ের করে ১০৬ জনকে দন্ডিত করে ৬লাখ ৯৬ হাজার ৬৫০টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই সময় ১২জনকে বিভিন্ন মেয়াদে খন্ডকালিন কারাদন্ড প্রদান করা হয়েছে।
এর পূর্বের মাসে মোবাইল কোর্টের পরিসংখ্যা ছিল ৭২টি ও মামলা দায়ের হয়েছিল ১২৭টি। ১২৭জনকে দন্ডিত করে ২ লাখ ৯২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ১৮জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছিল। রবিবার সকাল ১০ টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রিট রুহুল আমিন এই তথ্য উপস্থাপন করেন।










