ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নবনির্বাচিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ১৬ আগস্ট।সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কমরেড খুরশিদ আলম খসরু, ঝালকাঠি জেলার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) মো. আককাস সিকদার। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য সদস্য ও স্থানীয় মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির আজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছেন। তাকে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য নির্বাচিত করায় ঝালকাঠি জেলায় গর্বের আবহ তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবেন।










