ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত বেনজির জাহান মুক্তা নামের ঝালকাঠি মহিলা কলেজের শিক্ষার্থী খুনের ঘটনায় মোঃ সোহাগ মিরাকে(২৯) মৃত্যু দন্ড ও ১০হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ৪ ফেব্রæয়ারী দেড়টায় ঝালকাঠির নলছিটি উপজেলার বারই করণ এলাকার কাপুরিয়া বাড়ির সামনের রাস্তায় প্রকাশ্য দিবালোকে মোঃ সোহাগ মিরা উপর্যপুরি চুরিকাঘাত করে মুক্তাকে হত্যা করে। মুক্তার সাথে সোসাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় এবং তাদের এই সম্পর্ক দীর্ঘ কয়েক বছর চলে। ইতোমধ্যে শ্রমিক প্রেমিক জানতে পারে মুক্তা অকাধিক ছেলের সাথে এরকম সম্পর্ক রেখে চলেছে। এতে ক্ষুব্দ হয়ে সোহাগ মিরা এই ঘটনা ঘটায়।
এই ঘটনার পর বারৈই করণ গ্রামের মুক্তার বাবা মোঃ জাহাঙ্গির হাওলাদার নলছিটি থানায় মামলা দায়ের করেন। তদন্দ শেষে তৎকালীন পুলিশ পরিদর্শক আঃ হালিম তালুকদার ৩১/১০/২০১৯ আদালতে মোঃ সোহাগ হাওলাদারের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছেন। সরকার পক্ষে পিপি আব্দুল মান্নান রসুল ও আসামী পক্ষের প্যানেল আইনজীবি এ্যাড. মঞ্জুর হোসেন মামলা পরিচালনা করেন।










