ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২৪ ঘন্টায় মৎস বিভাগ প্রশাসনের সহযোগিতা নিয়ে ৫টি মোবাইল কোর্টের আওতায় ১৩টি অভিযান পরিচালনা করেছেন।
১৬ হাজার ২০০ মিটার জাল জব্দ করা হয়েছে যার মূল্য ৩ লাখ ২৪ হাজার টাকা। এ নিয়ে এ পর্যন্ত ২০টি মোবাইল কোর্টের আওতায় ৫০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অভিযানে ৯ কেজি ইলিশ মাছসহ ৩৯ হাজার মিটার জাল যার মূল্য জব্দ করা হয়েছে। যার ১০ লাখ ১৪ হাজার টাকা। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কেউ আটক হয়নি। অভিযান শুরুর ১দিন পর থেকেই কিছু অসাধু জেলেরাা ইলিশ আহরণে চেষ্টা করছে।










